ভাঙ্গায় ছেলের ধারালো অস্ত্রের আঘাতে পিতা নিহত

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১১:৩৫ এএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ছেলের ধারালো অস্ত্রের আঘাতে এক পিতা নিহত হয়েছেন। 

শনিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত আটার দিকে উপজেলার ছিলাধরচর এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত কিবরিয়া ফকির (৫৫) ওই এলাকার বাসিন্দা। পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে আঘাত করে ছেলে নাঈম ফকির (১৭)।

স্থানীয়রা জানায়, গুরুতর আহত অবস্থায় কিবরিয়াকে উদ্ধার করে ভাঙ্গার স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বিদেশ ফেরত ছেলের শাবলের আঘাতে মায়ের মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া জানান, পারিবারিক কলহে এ খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পরে খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

ফরিদপুরের যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা...
ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় ভাটিয়াপাড়াগামী ট্রেনের ধাক্কায় যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। এদিকে জেলা সদরের অন্য একটি এলাকায় বসতঘরে আগুনে পুড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তবে পারিবারের দাবি, জমি...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর