নরসিংদীতে ট্রাক্টর চাপায় মাদ্রসাছাত্র নিহত

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ০৩:২৭ পিএম

নরসিংদীর বেলাবতে ট্রাক্টর (ইছারমাতার) চাপায় আরিয়ান (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

সোমবার (১২ ডিসেম্বর) সকালের দিকে উপজেলার আমলাব ইউনিয়নের রাজারবাগ বহুমুখী উচ্চ বিদ্যালয় পাশে এই দূর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান উপজেলার গাংকুল পাড়া এলাকার আরিফ মিয়ার ছেলে এবং বেলাব হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা  জানান, সকালে ইট বোঝাই করা একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে বেলাব থেকে বটেশ্বর বাজারের দিকে যাচ্ছিল এবং মোটরসাইকেলে আরিয়ান ও সোহান নামে দুই বন্ধু বেলাব বাজারের দিকে আসছিল। রাজারবাগ মোড়ের কাছাকাছি বেলাব রোড ব্রিজ সংলগ্ন স্থানে আসলে মোটারসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয় এতে মোটরসাইকেলর পিছনে থাকা আরিয়ান ছিটকে পড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর ট্রাক্টর ড্রাইভার পালিয়ে যায়।

বেলাব থানার ওসি (তদন্ত) মোঃ ফরিদ উদ্দিন খাঁন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ড্রাইভার পালিয়ে গেছে তবে গাড়িটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


একাত্তর/এআর

নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর