সাতকানিয়ায় শিশু ধর্ষণের আসামি ফেনীতে আটক

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ০৩:৩৫ পিএম

চট্টগ্রামের সাতকানিয়ায় সাত বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে ফেনী থেকে আটক করেছে র‌্যাব-৭।

সোমবার (১২ ডিসেম্বর) ভোররাতে গোপন খবরের ভিত্তিতে ফেনীর রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃত মো. ইউসুফকে (৪৭) পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, গত ৬ ডিসেম্বর সাতকানিয়া এলাকায় সাত বছরের শিশুটি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ইউসুফ তাকে চকলেট ও আচারের লোভ দেখিয়ে পার্শ্ববর্তী শঙ্খ নদীর পারে ঝোপের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে বললে হত্যা করবে বলেও হুমকি দেয়। বাড়ি ফেরার পর শিশুটি অসুস্থ হলে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় তাকে। বর্তমানে শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সি সার্ভিস সেন্টারে চিকিৎসাধীন।

র‍্যাব আরও জানায়, ঘটনা জানাজানি হলে আসামি ইউসুফ এলাকা ছেড়ে পালিয়ে যান। ধর্ষণের শিকার শিশুটির মা বাদি হয়ে ইউসুফকে আসামি করে গত ৭ ডিসেম্বর চট্টগ্রামের সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে র‌্যাব অভিযানে নামে। 

আরও পড়ুন: বিরিয়ানির সাথে ঝোল চাওয়ায় গ্রাহককে গরম তেলের কড়াইয়ে ধাক্কা!

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ইউসুফ ধর্ষণের কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/জো 

চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
ফেনীতে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানোর সময় ট্রাকচাপায় এক এসআরবি (সাবেক র‌্যাব) সদস্য নিহত হয়েছেন। 
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর