মোংলায় ৩৬ কেজি হরিণের মাংসসহ আটক এক

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ০২:৫৪ পিএম

সুন্দরবন সংলগ্ন বানিয়াশান্তা বাজার এলাকা থেকে ৩৬ কেজি হরিণের মাংসসহ একজনকে আটক করেছে মোংলা কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, গোপন সংবাদেরভিত্তিতে সোমবার (১২ ডিসেম্বর) রাত ১০টায় কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) খুলনার দাকোপ থানার বানিয়াশান্তা বাজার এলাকায় বিশেষ অভিযান চালানোর সময় সন্দেহজনক এক মোটরসাইকেল আরোহীকে থামানোর সংকেত দিলে মোটরসাইকেল আরোহী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে মো: আজিজুল গাজী (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। 

আরও পড়ুন: পটুয়াখালীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোর দু’পক্ষের মারামারি

পরবর্তীতে মোটরসাইকেলের পিছনে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৩৬ কেজি হরিণের মাংস জব্দ করেন মোংলা কোস্ট গার্ডের সদস্যরা। আটক মো: আজিজুল গাজী দাকোপ থানার আমতলা গ্রামের বাসিন্দা।

তিনি আরও জানান, জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তিকে বন্য প্রাণী হত্যা ও বিক্রয়ের অপরাধে অভিযুক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বনবিভাগের ডাংমারি ফরেষ্ট স্টেশনে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/আরবিএস    

পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
মিয়ানমারে পাচারের সময় চট্টগ্রামের মীরসরাইয়ে চার ট্রাক ভর্তি ইউরিয়া সারসহ তিন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
বরগুনার পাথরঘাটায় ৩৫০ কেজি বা প্রায় ৯ মণ হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি হরিণের মাথাসহ মো. ইব্রাহিম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড।
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর