ভাঙ্গায় বাবাকে হত্যায় অভিযুক্ত ছেলে গ্রেপ্তার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ০৯:৩৮ পিএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মো. কিবরিয়া ফকিরকে হত্যার ঘটনায় তার ছেলেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. শহিদুল ইসলাম জানান,  গোপন তথ্যের ভিত্তিতে সাভার মডেল থানাধীন সাভার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নাঈম ফকিরকে (১৭) গ্রেপ্তার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর রাতে পারিবারিক কলহের জেরে ধারালো ছুরি দিয়ে পিতা কিবরিয়া ফকিরকে (৪৫) আঘাত করে নাঈম। 

স্থানীয়দের সহায়তায় কিবরিয়া ফকিরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: চুয়াডাঙ্গা সীমান্তে তরুণকে কুপিয়ে হত্যা

প্রতিবেশীরা জানান, কিবরিয়া মাঝেমধ্যেই নেশাগ্রস্ত হয়ে তার স্ত্রীকে মারধর করতেন। এই নিয়ে বাবা-ছেলের মধ্যে পারিবারিক কলহ চলছিল। 

গ্রেপ্তার নাঈমকে ভাঙ্গা থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার মো. শহিদুল ইসলাম। 


একাত্তর/এসজে


ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ফরিদপুর সদর ও ভাঙ্গা উপজেলায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি যাত্রীবাহী বাসই সড়কের পাশের খাদ ও ডোবায় পড়ে গেলে এসব দুর্ঘটনা ঘটে।
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর