মেয়ে বিয়ে না দেয়ায় বখাটের ছুরিকাঘাতে বাবা নিহত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ০৫:৫০ পিএম

পাবনা সদর উপজেলার ভাঁড়ারায় বখাটের সাথে মেয়ের বিয়ে না দেয়ায় ওই বখাটের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাত আটটার দিকে ভাঁড়ারা শাহী মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ফরিদ হোসেন ওই এলাকার বাসিন্দা ও পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানান, এলাকার বখাটে অনিক নিহত ফরিদের মেয়েকে দীর্ঘদিন ধরে উত্যক্ত ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। সম্প্রতি মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ায় বখাটে ফরিদ অনেক ক্ষিপ্ত হয়ে ইতিপূর্বেও তার বাড়িতে হামলা চালায়। পরে বৃহস্পতিবার রাত আটটার দিকে ফরিদ মসজিদ থেকে নামাজ আদায় করে বের হয়ে বাড়ি যাওয়ার পথে বখাটে অনিক তার পথরোধ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ফেলে যাওয়া ব্যাগ আনতে গিয়ে ট্রেনে কাটা পড়লো শ্রমিক

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বখাটে অনিককে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


একাত্তর/জো

পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
পাবনায় নির্বাচনী পূর্বশত্রুতা ও আঞ্চলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় বিএনপি সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে চূড়ান্ত ধাপে প্রবেশ করলো বাংলাদেশ। পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম স্থাপন বা লোডিং...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর