ধোবাউড়ায় অর্ধশত বাড়িঘরে বন্য হাতির তাণ্ডব

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ০৬:৫৯ পিএম

ময়মনসিংহে ভারত সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়ায় পাহাড় থেকে নেমে আসা বন্য হাতির পাল তাণ্ডব চালিয়ে প্রায় অর্ধশত ঘরবাড়ি ভাঙচুর করেছে। 

শুক্রবার (১৬ ডিসেম্বর) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের গোরছনা ও দীঘলবাগ গ্রামে হাতির পাল এ তাণ্ডব চালিয়েছে। 

স্থানীয়রা জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আদিবাসী পরিবারের সদস্যরা। হাতির পাল এসময় টিনের ঘরবাড়ি ভাংচুর ছাড়াও ঘরে থাকা চাল ডাল খেয়ে ফেলে এবং আসবাবপত্র ভাঙচুর করে। স্থানীয়রা টর্চ লাইট ও আগুন জ্বালিয়ে এবং পটকা ফাটিয়ে হাতির দল তাড়ানোর চেষ্টা চালিয়েছে। তবে সকাল ১০ টার দিকেও ওই হাতির পালকে পাহাড়ের নিচু সমতলে দেখা গেছে। হাতির আক্রমণ নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

আরও পড়ুন: ট্রাক্টর ট্রলির সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

ধোবাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন জানান, নেত্রকোণা-শেরপুর সীমান্তে এর আগে হাতির আক্রমণ হলেও ময়মনসিংহে প্রথম। এ বিষয়ে ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার ও এলাকার বন কর্মকর্তাকে নিয়ে কমিটি আছে। তারা ক্ষতিগ্রস্তদের পক্ষে আবেদন করেছেন। এ ব্যাপারে ব্যবস্থা নিতে ও ক্ষতিপূরণের জন্য মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হবে। 


একাত্তর/জো

ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন পূর্ব গন্দ্রপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া একটা নাগাদ বাংলাদেশ ব্যাংকের সামনে এই ভয়াবহ...
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।  
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর