শ্বশুরবাড়ি যাবার পথে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১২:০৩ পিএম

খাগড়াছড়ির দীঘিনালায় শ্বশুরবাড়ি যাবার পথে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।  

শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে দীঘিনালা-লঙগদু সড়কে বেলছড়ি এলাকায় কাঁধে গাছ বহনকারী এক ব্যক্তির গাছে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত আব্দুল আউয়াল (৩৫) খাগড়াছড়ি জেলা সদরের মোল্লাপাড়া এলাকার নুরনবীর ছেলে। তিনি খাগড়াছড়ি সদরের হরিকুঞ্জপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় দীঘিনালা-লঙগদু সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন আউয়াল। সড়কের বেলছড়ি এলাকায় কাঁধে গাছ বহনকারী এক ব্যক্তির গাছে অসাবধানতা বশত ধাক্কা খায় তার মোটরসাইকেলটি। এরপর স্থানীরা তাকে আহতাবস্থায় উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: ধামরাইয়ে বাস খাদে, দুই নারী শ্রমিক নিহত, আহত ১৫

দীঘিনালা উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উপ-সহকারী চিকিৎসা কর্মকর্তা প্রমেশ চাকমা জানান, আহত আউয়াল হাসপাতালে পৌঁছার পূর্বেই মারা গেছেন। তার বুকে আঘাত পাওয়ার চিহ্ন রয়েছে।


একাত্তর/জো 

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর