পাথর কোয়ারি সচলের দাবিতে তামাবিল সড়ক অবরোধ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ০৫:০৮ পিএম

সিলেটের জাফলংয়ের অচল পাথর কোয়ারি সচলের দাবিতে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেছেন পাথর শ্রমিক ও পাথর ব্যবসায়ীরা। 

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় পাথর কোয়ারি সচলের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বেলা ১২টায় সিলেট-তামাবিল সড়কে অবস্থান নেন তারা। 

এতে করে সিলেট-তামাবিল সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিপাকে পড়েন প্রকৃতিকন্যা জাফলংয়ে আগত পর্যটকরা।

সকালে পিয়াইন পাথর ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু হয়। সিলেট-তামাবিল সড়কের নলজুড়ি এলাকায় মানববন্ধনে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পাথর ব্যবসায়ী, পাথর শ্রমিকসহ অন্তত ৫০টি ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী। 

কর্মসূচীতে জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লিয়াকত আলীসহ বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পাথর কোয়ারি বন্ধ থাকায় ব্যবসায়ী ও পাথর শ্রমিকদের হাহাকার চলছে। অচল পাথর কোয়ারি সচল করা না হলে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে। 

মানববন্ধন চলাকালে সিলেট-তামাবিল সড়ক অবরোধের ঘোষণা দেওয়া হলে কয়েক হাজার শ্রমিক, ব্যবসায়ী সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে উভয়দিকে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

আরও পড়ুন: গাজীপুরে ছয় হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার

পরে দুপুর আড়াইটার দিকে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান প্রশাসনের উর্ধ্বতন মহলে বন্ধ পাথর কোয়ারি সচলের বিষয়ে আলোচনার আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেন অবরোধকারীরা। 


একাত্তর/জো

সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
সিলেটের জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটনেটর এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। 
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
দেশের শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ ফাঁকিমুক্ত ও আধুনিক করতে আগামী জুলাইয়ের বাজেট থেকে ‘স্মার্ট ক্লাসরুম’ চালু এবং শিক্ষকদের সরকারিভাবে ট্যাবলেট (ট্যাব) দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর