পেয়ারা গাছ নিয়ে বিতণ্ডার জেরে খুন

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ০১:১০ পিএম

কুমিল্লার তিতাসে গাছ থেকে পেয়ারা পাড়া নিয়ে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে এক বৃদ্ধ নিহতের হয়েছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার মাজিদপুর ইউনিয়নের মাজিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ১৫ দিনের ব্যবধানে এই উপজেলায় তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।

নিহত নজরুল ইসলাম (৫২) তিতাস উপ‌জেলার মজিদপুর ইউনিয়নের মজিদপুর গ্রামে আ. লতিফের ছে‌লে।

পুলিশ ও স্থানীয় হা‌লিম সৈকত জানান, নজরুল ইসলাম ও মো. মহিউদ্দিনরা সম্পর্কে চাচাতো ভাই। পাশাপাশি ঘর হওয়ায় একটি পেয়ারা গাছ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল।

শনিবার দুপুরে মহিউদ্দিন ও তার ছেলে সিয়াম গাছ থেকে পেয়ারা পাড়ে। পরে সন্ধ্যার আগে দুই পরিবারের মহিলাদের মধ্যে পেয়ারা গাছের সীমানা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এগিয়ে আসেন নিহত নজরুল ইসলাম ও মো. মহিউদ্দিন। পরে নজরুল ও মহিউদ্দিন একে অপরের সাথে বিতণ্ডায় লিপ্ত হলে মহিউদ্দিন ও তার স্ত্রী শাহিনা বেগম ও ছে‌লে সিয়াম নজরুল ইসলামকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই নজরুল মারা যান।

নজরুল ইসলাম মারা গেছেন বুঝতে পেরে মহিউদ্দিন ও তার পরিবার দ্রুত বাড়ি থেকে পালিয়ে যায়।

মজিদপুর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার বলেন, ঘটনা শুনে পুলিশকে খবর দিয়েছি। মহিউদ্দিন ও নজরুলদের মধ্যে পেয়ারা গাছ নিয়ে ঝগড়া হয়। উভ‌য়ের মধ্যে হাতাহাতির একপর্যায়ে নজরুলের মৃত্যু হয়।

নজরুলের স্ত্রী রাশিদা আক্তার ব‌লেন, পার্শ্ববর্তী ঘরের মহিউদ্দিন তার স্ত্রী শাহিনা বেগম ও ছে‌লে সিয়াম দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। তারা ক্ষিপ্ত হ‌য়ে নজরুলকে কিল ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: দুই লাখে মিলছে মুক্তিযোদ্ধা সনদ!

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, পেয়ারা গাছ নিয়ে উভয় পরিবারের মধ্যে ঝগড়া ছিল। সন্ধ্যায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ‌নিহ‌তের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর