খুলনায় কমিউনিটি ব্যাংক ও ওজোপাডিকোর বিদ্যুৎ বিল চুক্তি

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ০৩:৩৬ পিএম

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং ওজোপাডিকো, খুলনার সঙ্গে বিদ্যুৎ বিল (প্রি-পেইড ও পোস্ট-পেইড) গ্রহণ সম্পর্কিত চুক্তি সই হয়েছে। সম্প্রতি খুলনা ক্লাব মিলনায়তনে এ চুক্তি সই হয়।

চুক্তি স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন- কেএমপি’র কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ বিজনেস অফিসার এসএম মাইনুল কবীর এবং ওজোপাডিকো, খুলনার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আজহারুল ইসলাম।  

সংশ্লিষ্টরা জানান, এখন থেকে ওজোপাডিকো, খুলনার আওতাধীন ২১ জেলার (প্রি-পেইড ও পোস্ট পেইড) বিদ্যুৎ বিল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে পরিশোধ করা যাবে ।

চুক্তি সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিতি ছিলেন- কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রামই) মো. সাজিদ হোসেন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল, অতিরিক্ত ডিআইজি (কমান্যান্ট) আরআরএফ নওরোজ হাসান তালুকদার, খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার পুলিশ সুপার কানাই লাল সরকার, ওজোপাডিকোর নির্বাহী পরিচালক (অর্থ) রতন কুমার দেবনাথ, একসিএমএ; কমিউনিটি ব্যাক বাংলাদেশ লিমিটেডের এসএভিপি অ্যান্ড হেড অব জিএসডি এসএম শাহীন ইকবাল, অ্যাসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড বিজনেস ইন্টেলিজেন্স অফিসার অনীল কুমার ঘোষ এবং খুলনা শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ রোকনুজ্জামানসহ খুলনার বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং কমিউনিটি ব্যাংক লিমিটেড, খুলনা ও ওজোপাডিকো, খুলনার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ।


একাত্তর/এসি

খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
গত মার্চ মাসে বাড়িতে ঢুকে গুলি করা হয়েছিল বাবা, মা, ভাই ও স্ত্রীকে। সেই ঘটনার আড়াই মাস পার হতে না হতেই এবার বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে মো. রাশেদ কাজী নামের ওই যুবককে। পুলিশ বলছে,...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর