মাদক নিরাময় কেন্দ্র থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ০২:৩৩ পিএম

গাজীপুরে একটি মাদক নিরাময় কেন্দ্র থেকে মাদকাসক্ত এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে নগরের ভোড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহত স্কুলছাত্র আরিফ ইসলাম (১৪) নগরের মাধববাড়ি এলাকার ব্যবসায়ী আমিরুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

আলোর জীবন নামে ওই মাদক নিরাময় কেন্দ্রের মালিক ও পুলিশের দাবি, কাউন্সিলিং রুমে ফ্যানের সাথে ফাঁসে ঝুলে আত্মহত্যা করেছে আরিফ। 

নিহতের স্বজনরা জানায়, আরিফ মাদকাসক্ত হয়ে পড়লে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতেই নগরের ভোড়া এলাকার আলোর জীবন নামের ওই মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়।

আরও পড়ুন: আর খাল সাঁতরে নয়, নৌকায় স্কুলে যাবে শিশুরা

জিএমপির সদর মেট্রো থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে ওই মাদক নিরাময় কেন্দ্র থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 


একাত্তর/জো 

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর