ব্যবসায়ীকে হত্যার অভিযোগ সৎ মা ও ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ০৯:১৬ পিএম

কুমিল্লায় মাটি কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ মা ও ছোট ভাই‌য়ের স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত নারীকে আটক করেছে পুলিশ।            

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে সদর উপ‌জেলার কা‌লিরবাজার ইউনিয়নের দিলগাঁও‌য়ে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত মো. রিপন (৪৫) কালিরবাজার ইউনিয়নের মো. মোবারকের ছেলে। আটক সালমা আক্তার (২৭) তার ছোট ভাইয়ের স্ত্রী। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রিপন বাড়ির সামনে একটি মুদি দোকানের মালিক। শুক্রবার জমির মাটি কাটা নিয়ে বিরোধের জেরে রিপনের সাথে তার ছোট ভাইয়ের স্ত্রী সালমা আক্তারের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সালমা রিপনের ঘাড়ে ও পুরুষাঙ্গে আঘাত করলে ঘটনাস্থলে তি‌নি মারা যান।               

আরও পড়ুন: সাভারে নারীকে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার চার

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ক‌রে সালমা আক্তারকে আটক করেছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন‌্য নিহতের সৎ মা রু‌ছিয়া খাতুন (৫৫) পু‌লিশ হেফাজ‌তে র‌য়ে‌ছেন।

ওসি আরও জানান, নিহ‌তের মর‌দেহ ময়নাতদন্তের জন‌্য কু‌মিল্লা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। রি‌পোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে। 


একাত্তর/এসজে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর