পঞ্চগড়ে বিএনপি-পুলিশ সংঘর্ষে এক নেতা নিহতের অভিযোগ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ০৯:৩৯ পিএম

পঞ্চগড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ কর্মসূচি পালন করছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশের বাধায় তাদের মিছিল পণ্ড হয়ে গেছে। একই সঙ্গে পুলিশের টিয়ার সেল ও লাঠিপেটায় দলের এক নেতা নিহত হয়েছেন।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল জানিয়েছেন, নিহত ব্যক্তির নাম আব্দুর রশিদ আরেফিন (৫০)। তিনি জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হরিপুর এলাকার খোরশেদ মুহুরীর ছেলে। রশিদ বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং বর্তমান ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ছিলেন। 

image


তিনি জানান, শনিবার বিকেলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে তিনি ঘটনাস্থলে আহত হলে বিএনপি নেতাকর্মীরা তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। 

কাজল বলেন, শান্তিপূর্ণ মিছিল বের করলে পুলিশ বাধা দেয় এবং লাঠিচার্জসহ টিয়ার সেল নিক্ষেপ করে। ওই আঘাতেই আরেফিনের মৃত্যু হয়েছে। এছাড়া ২০-২৫ জন কর্মী আহত হয়েছেন।

image


স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, শনিবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন দাবি নিয়ে জেলা বিএনপির কার্যলয়ে বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে জোড় হয় বিএনপির নেতাকর্মীরা। জেলা বিএনপির কার্যালয় থেকে দুপুর সোয়া দুইটায় মিছিল বের করা হলে তা পুলিশের বাধায় পণ্ড হয়। এরপর চলে একের পর এক ধাওয়া-পাল্টা ধাওয়া। প্রায় দেড় ঘণ্টা ব্যাপী এ সংঘর্ষে আহত হন অনেকেই।  

আরও পড়ুন: শেখ হাসিনার টানা দশ, কাদেরের হ্যাটট্রিক

পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা জানান, দুপুরে বিএনপির কার্যালয় থেকে শহর মিছিল বের করা হয়। এতে চলাচলে বিঘ্ন ঘটে। এসময় শান্তিপূর্ণভাবে মিছিল করতে বলা হলে তারা চড়াও হয়। তাদের বাধা দিতে গেলে ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন পুলিশ আহত হন।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছেও বলে জানান এই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/এসি

জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর প্রতীক্ষিত দ্বিতীয় সেতু নির্মাণের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার খবরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নদীর দুই পাড়ের মানুষের মাঝে। দীর্ঘদিনের কষ্ট ও...
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর