মেঘনায় অস্ত্রশস্ত্রসহ ১৩ ডাকাত আটক

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ০১:৪৫ পিএম

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদী থেকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ১৩ ডাকাতকে আটক করেছে নৌ-পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল সন্ধ্যায় উপজেলার এখলাছপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, আটককৃতরা হলেন সাব্বির মিজি (২৩), মহিউদ্দিন সরকার (৪১), আল আমিন (২০), ইমরান (২২), ফিরুজ মিজি (২৬), জীবন বেপারী (২০), আনোয়ার হোসেন (২৪), জহিরুল ইসলাম (২৭) আক্তার হোসেন (২২), সাহিন মিয়া (২০), সুজন বেপারী (২৭), কাসেম বেপারী (২৪) ও সালাউদ্দিন (২৮)।

এ সময় গোলাগুলিতে সালাউদ্দিন নামে এক ডাকাত গুরুতর আহত হওয়ায় তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, এই ১৩ ডাকাত শনিবার বিকেলে মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকার একটি খালে ডাকাতি করে পালিয়ে যাচ্ছিল। এ সময় ঘটনাটি পুলিশকে জানালে নৌ-পুলিশের কয়েকটি দল বিভক্ত হয়ে মেঘনা নদীতে অভিযান শুরু করে। ডাকাত দল স্পিডবোট নিয়ে এখলাছপুর এলাকা দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশের সঙ্গে তাদের গুলি বিনিময় হয়। পরে সাঁড়াশি অভিযানের ফলে তখনই নৌ পুলিশের জালে ধরা পড়ে ডাকাত দল।

আরও পড়ুন: ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত এক, আহত তিন

মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, আটককালে ডাকাতদের কাছ থেকে ৫৯টি মোবাইল, ১০টি রামদা, দুইটি পাইপগান, চারটি ছুরিসহ আরও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।


একাত্তর/জো 

‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির হিলা মাছ। পরে স্থানীয় মাছঘাটে নিলামের মাধ্যমে মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর