ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মা ও দুই মেয়ে নিহত

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ০৪:১৪ পিএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মা, তার শিশুসন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালের দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সলিলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার শরিফাবাদ গ্রামের মো. জুয়েলের স্ত্রী লুবনা বেগম (৩৮) এবং তার দুই মেয়ে সুরাইয়া আক্তার (১৭) ও জয়নব আক্তার (৩)।

আহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে ভাঙ্গার দিকে চিনিবোঝাই ট্রাক যাচ্ছিল। এ সময় সড়কে তীব্র কুয়াশা ছিল। এ কারণে সামনে স্বল্প দূরত্বেও স্পষ্টভাবে কিছু দেখা যাচ্ছিলো না।

আরও পড়ুন: লালমনিরহাটে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

চিনিবোঝাই ট্রাকটির পেছনে ছিল ভাঙ্গাগামী একটি প্রাইভেট কার। ওই গাড়িতে চালকসহ ছয়জন আরোহী ছিলেন। এক্সপ্রেসওয়ের সলিলদিয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে প্রাইভেট কারটি ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। হতাহত সবাই প্রাইভেট কারের যাত্রী ছিলেন।

তিনি জানান, ট্রাক ও প্রাইভেটকারটি শিবচর হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।


একাত্তর/আরএ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর