পদ্মায় জেলের জালে ১৯ কেজির কাতল

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১০:৫৪ পিএম

রাজবাড়ীর পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পরেছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটি ১৯ কেজি ২০০ গ্রাম ওজনের।

রোববার (১ জানুয়ারি) বিকেলে জেলে গুরু হলদারের জালে দৌলতদিয়া ফেরি ঘাটের উজানে মাছটি ধরা পরে।

মাছটিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাটের দুলাল চালাকের আড়তে নিয়ে আসলে নিলামে অন্যান্য জেলেদের অংশগ্রহণে এক হাজার ৪৫০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৫৫০ টাকায় কিনে নেন শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট।

দৌলতদিয়া পাঁচ নম্বর ফেরি ঘাটে মাছ ব্যবসায়ী শাজাহান মিয়া জানান, মাছটি কিনে নেয়ার পরে রোববার রাতে এক হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার ৫০০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে।

আরও পড়ুন: ভর্তির সুযোগ পাওয়া কলেজ দেখতে এসে শিক্ষার্থীর মৃত্যু

তিনি আরো জানান, পদ্মা নদীর পানি কমে যাওয়ার কারণে এখন মাঝে মধ্যেই বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরা পরছে এতে জেলে ও মাছ ব্যবসায়ীরা সবাই লাভবান হচ্ছেন।


একাত্তর/আরএ

রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর