ব্রাহ্মণবাড়িয়ায় আদালতের ঘটনাটি এখন হাইকোর্টে

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ০৬:৩৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় জজ কোর্টের তিন আইনজীবিকে তলব করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট একটি কনটেন্ট রুল ইস্যু করেছে। এ বিষয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, এ ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত, লজ্জিত।

তিনি বলেছেন, বিচার বিভাগ স্বাধীন। এখন বিষয়টি হাইকোর্ট তার এখতিয়ারের মধ্যে নিয়েছে। তারা (আইনজীবিরা) যদি আমার কাছে আসতো তাহলে এ সমস্যার সম্মুখীন হতে হতো না। একজন বিজ্ঞ বিচারকের সঙ্গে দুর্ব্যবহার বাংলার কোনো জনগণ প্রশ্রয় দেবে না। 

তিনি বলেন, আমি ঘটনার ভিডিও দেখেছি। সেটি যদি সত্য হয় তাহলে আমি মর্মাহত। একজন আইনজীবি পরিবারের সদস্য হিসেবে বিশ্বাস করি ব্রাহ্মণবাড়িয়ার সব আইনজীবিরা এ রকম ঘটনা ঘটাতে পারেনা। এটা এক, দুই অথবা তিন জন করতে পারে। যেহেতু হাইকোর্ট কনটেমন্ট রুল জারি করেছে, এটা এখন হাইকোর্টের এখতিয়ারে।  

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে কসবা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

এসময় আইনমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর কোনো ব্যতয় হবে না। সংবিধানে অবৈধ কেয়ারটেকার সরকারের কোনো বিধান নেই। 

কসবা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভুঁইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, পৌরসভার মেয়র এমজে হাক্কানীসহ দলীয় নেতাকর্মীরা।

আরও পড়ুন: লন্ডনে বাংলাদেশি কমিউনিটিতে বাড়ছে পতিতাবৃত্তি

প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ায় একটি মামলাকে কেন্দ্র করে আইনজীবি সমিতির নেতাসহ একাধিক আইনজীবির সঙ্গে নারী ও শিশু ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুকের বিতণ্ডা হয়। এরই জেরে বিচারকের বিরুদ্ধে অভিযোগ তুলে ক্ষিপ্ত হন আইনজীবিরা। এ ঘটনায় গত ২৬ ডিসেম্বর সভা করে এক জানুয়ারি থেকে সংশ্লিষ্ট আদালত বর্জনের সিদ্ধান্ত নেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবি সমিতি।

এরই মধ্যে বিচারকের সঙ্গে আইনজীবি সমিতির সভাপতিসহ কয়েকজন আইনজীবির অসৌজন্যমূলক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে আইনজীবি সমিতির সভাপতি তানভীর ভূঞা, সম্পাদক (প্রশাসন) আক্কাস আলী ও আইনজীবি জুবায়ের আহমেদকে তলব করেছেন হাইকোর্ট। পাশাপাশি আদালত অবমাননার জন্য তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে রুল জারি করেছেন উচ্চ আদালত।


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর