পাহাড়ে হঠাৎ বিস্ফোরণ, বাবা ছেলের মৃত্যু

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ০৯:৪৮ পিএম

রাঙ্গামাটিতে হঠাৎ বিস্ফোরণে বাবা ও ছেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্ফোরণ সম্বন্ধে কিছু জানা যায়নি। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, সেনা বাহিনীর বিশেষজ্ঞ দল আসছে। তারপর পরীক্ষা করে বিস্তারিত জানা যাবে। 

রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার কাপ্তাই উপজেলার চার নং কাপ্তাই ইউনিয়নের চার নং ওয়ার্ডের বাদশা মিয়ার টিলা এলাকা এ বিষ্ফোরণের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. ইসমাইল মিয়া (৪৫) ও তার ছেলে মো. রিফাত (৭)। আহত গৃহবধূর নাম মোছা. সখিনা বেগম (৩৫)। তারা সবাই ওই টিলার বাসিন্দা।

বিস্ফোরণ ও মৃত্যুর খবরটি জানিয়েছেন চার নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ। তবে বিস্ফোরণটির সূত্র নিশ্চিত করতে পারেননি তিনি।  

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, বিস্ফোরণের ঘটনায় বাবা ও ছেলেকে হাসাপাতালে আনার আগেই তারা মারা গেছেন। এছাড়া দগ্ধ গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

image


ঘটনাস্থল থেকে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন জানান, সেনাবাহিনীর একটি বিস্ফোরক দল আসছেন। তারা আসার পর পরীক্ষা করে বিস্তারিত বলা যাবে। 

আরও পড়ুন: এবার সম্ভাব্য হজযাত্রী গতবারের চেয়ে দ্বিগুণের বেশি

এ বিষয়ে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব জানান, ঘটনাস্থলে গিয়ে কিছু বিস্ফোরক দ্রব্যের ক্লিপ পাওয়া গেছে। এতে ধারনা করা হচ্ছে- ঘটনায় নিহত লোকটি নৌকা নিয়ে সেনাবাহিনীর অস্ত্র মহড়া চলে এমন জায়গায় গিয়েছিলেন। সেখান থেকে লোহা ভেবে কিছু কুড়িয়ে এনেছিলেন, যেগুলোর আজ বিস্ফোরণ হয়েছে। সেখানে কিছু ওই লোহার অংশ পাওয়া গেছে। এছাড়া ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের তদন্ত টিম আসবে। তারা এলে বিস্তারিত বলা যাবে।


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর