কুমিল্লায় র‍্যাবের পৃথক অভিযানে গ্রেপ্তার তিন

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ০৩:৪৫ পিএম

কুমিল্লায় র‍্যাবের পৃথক তিন অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় অভিযুক্তদের কাছ থেকে ১৬২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রোববার (৮ জানুয়ারি) দিনের বিভিন্ন সময়ে র‌্যাব এসব অভিযান পরিচালনা করে।

র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ৯৪ কেজি গাঁজাসহ এক মাদককারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে আদর্শ সদর উপজেলার টিক্কারচর ব্রিজ এলাকা থেকে ২৬ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. মাসুদ রানা (২৩) দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার চন্ডিপুর গ্রামের বাসিন্দা।

এছাড়া রোববার দুপুরে একই উপজেলার মুন্সীবাজার এলাকা থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করে র‌্যাব। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

একইদিন রাতে পৃথক আরেকটি অভিযানে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নাজিরাবাজার এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন, চট্টগ্রাম জেলার হালিশহর থানার মগপাড়া আনন্দপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলম (৩৮) এবং কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানার তেলিকোনা সাহাপাড়া গ্রামের বিশ্বজিৎ চন্দ্র সাহা (৩৮)।

আরও পড়ুন: যুগলকে দেখে হাসাহাসি করায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ

র‌্যাব -১১’র অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন জানান, অনুসন্ধান ও গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে দিনাজপুর, চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল ও বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


একাত্তর/আরএ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর