সান্তাহারে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ০৯:৪৭ পিএম

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ভাড়া বাসা থেকে এক গৃহবধূর ফ্যানে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে সান্তাহার চা বাগান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা গেছে,  নিহত গৃহবধূ তানিয়া বানু (২২) ময়মনসিংহের মুক্তগাছা এলাকার রাকিব হোসেনের স্ত্রী। প্রায় দুই মাস আগে মুক্তগাছা এলাকা থেকে এসে ওই এলাকায় বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন তারা। 

নিহতের স্বামী রাকিব জানায়, সোমবার রাতে তার সঙ্গে মনোমালিন্য হয় স্ত্রী তানিয়ার। এর কিছুক্ষণ পর সবার অজান্তে নিজ ঘরের বৈদ্যুতিক ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি। এসময় তার স্বামী দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: পিরোজপুরে বাসচাপায় দুই বোনের মৃত্যু

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলাও দায়ের হয়েছে বলে জানান তিনি। 


একাত্তর/জো

বগুড়ার মোকামতলায় দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
বগুড়ায় বর্জ্যের ভাগাড়ে মিলেছে বস্তাভর্তি জাল টাকা। বস্তায় টাকা দেখে আসল ভেবে তা কুড়িয়ে নিয়ে যান স্থানীয়দের অনেকে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর