ফেনীতে অটো চালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ০৩:১৬ পিএম

ফেনীর ফরহাদ নগরে অটো চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই এর ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে নগদ ২১ হাজার টাকা, রুপার চেইন, দুইটি স্মাটফোন ও ছিনতাইকৃত ৩টি অটোরিকশা।

বুধবার (১১ জানুয়ারি) সকালে ফেনী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার জাকির হাসান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ৬ জানুয়ারি সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউপির সুভলপুর গ্রামের অটোরিকশা চালক মো. আবুল হোসেন কালা মিয়া (৫১) লেমুয়া খাইয়ারা বাজার থেকে তার ছেলের পাঠানো বিকাশের নগদ ৩০ হাজার টাকা উত্তোলন করে যাত্রীর অপেক্ষায় খাইয়ারা বাজারে অপেক্ষমাণ ছিলেন।

অপেক্ষায় থাকা যাত্রীবেশে একজন অজ্ঞাত দুষ্কৃতিকারী হাতে বাজারের ব্যাগ নিয়ে লেমুয়া ইউপিস্থ বাগের পুকুর পাড় যাওয়ার উদ্দেশ্যে কালামিয়ার অটোরিকশাটি ভাড়া করে।

রিকশাচালক যাত্রী নিয়ে রাগের পুকুর পাড় কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার পথে যাত্রীবেশে থাকা অজ্ঞাতনামা ওই দুষ্কৃতিকারী সুযোগ বুঝে বাজারের ব্যাগ থেকে ইট বের করে রিকশাচালক কালা মিয়ার মাথার তালু বরাবরে সজোরে আঘাত করে অটোরিকশা ও চালকের সঙ্গে থাকা নগদ ৩০ হাজার টাকা লুঠ করে পালিয়ে যায়।

পরে অটোচালক আবুল হোসেন কালাকে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ৮ জানুয়ারি তার মৃত্যু হয়। এ বিষয়ে নিহতের ভাই ইকবাল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।

পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শনসহ তথ্য-প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্সিয়ের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটনের একাধিক অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন: যশোরে মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

পরবর্তীতে বোগদাদীয়া ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রাসেল মিয়া চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানা এলাকা থেকে ঘটনার জড়িত নুর নবীকে (২৫) গ্রেপ্তার করে।

গ্রেপ্তার নুর নবী ফেনী সদর উপজেলার পশ্চিম ছনুয়া গ্রামের মমিনুল হকের ছেলে। গ্রেপ্তার অপর দুই সহযোগী হলেন- জিয়াউর রহমান (৪২) ও ইউসুফ (৫৫)।


একাত্তর/আরএ

ফেনীতে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানোর সময় ট্রাকচাপায় এক এসআরবি (সাবেক র‌্যাব) সদস্য নিহত হয়েছেন। 
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রখ্যাত লেখক ড. নাহিদা বেগম এবং কেএম ফিরোজ শাহরিয়ারের একমাত্র ছেলে স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের পর এক...
চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় মোহাম্মদ করিম হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে দেশীয় এলজিসহ বিভিন্ন অস্ত্র।
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর