বিশ্ব ইজতেমা: এশিয়ান হাইওয়েতে ২০ কিলোমিটারের দীর্ঘ যানজট

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ০২:০৯ পিএম

বিশ্ব ইজতেমায় আসা মানুষের প্রভাবে এশিয়ান হাইওয়ে (ঢাকা বাইপাস) সড়কের উভয়পাশে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে যানবাহনের সারি নারায়ণগঞ্জের ভুলতা থেকে গাজীপুর উলুখোলা বাজার পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় ছাড়িয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, টঙ্গীর বিশ্ব ইজতেমা উপলক্ষে এশিয়ান হাইওয়ে সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটে আটকে আছে হাজার হাজার যানবাহন। এতে চরম ভোগান্তিতে পরেন শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরগামী যাত্রীসহ চট্রগ্রাম বন্দর থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী পণ্যবাহী গাড়িগুলো।

কাঞ্চন ট্রাফিক পুলিশের উপ-সহকারী পরিদর্শক নাজমুল হোসেন জানান, গাজীপুরের জোড়াপাম্প এলাকায় ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ আর বিশ্ব ইজতেমা উপলক্ষে এ সড়ক দিয়ে মানুষ আসার চাপ বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: বনের দুই বাঘ লোকালয়ে, কয়েক গ্রামে আতঙ্ক

যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি, হাইওয়ে ও থানা পুলিশ কাজ করছে, যোগ করেন নাজমুল হোসেন।


একাত্তর/আরএ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যমুনা সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে প্রশাসন ও স্বেচ্ছাসেবক দল সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু।
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে ৩৪ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছে।  আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড (কুট্টাপাড়া মোড়) হয়ে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত এই যানজট ছড়িয়ে গেছে। 
নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে মেঘনা সেতুর টোল প্লাজা পর্যন্ত ১৫ কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কাজে যাওয়া ও ঢাকায় ফিরতি মানুষ। পুলিশে জানিয়েছে, হিন্দুদের মহা অষ্টমীর...
আসন্ন ঈদে ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ যানজটের আশঙ্কা করা হচ্ছে। চলমান ছয় লেনের উন্নয়নকাজ ধীরগতির হওয়ায় ইতোমধ্যে মহাসড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর