নরসিংদীতে চালককে খুন করে অটো ছিনতাই, গ্রেপ্তার দুই

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ০৭:৫১ পিএম

নরসিংদীর পলাশে কাপড় দিয়ে মুখ বেঁধে হত্যার পর কলাবাগানে ফেলে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধারের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১৪ জানুয়ারি) বিকালে এই তথ্য নিশ্চিত করেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ। এর আগে শুক্রবার রাতে নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী সদর থানাধীন করিমপুর বিলপাড় গ্রামের আসাদ মিয়ার ছেলে খলিল মিয়া (২৫) ও নরসিংদী সদর থানাধীন কালাই গোবিন্দপুর মো. আব্দুর রহিম মিয়ার ছেলে মেহেদী হাসান (২৭)।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পলাশ থানাধীন গজারিয়া ইউনিয়নের দড়িচর গ্রামের একটি কলাবাগান থেকে মো. ইসমাইল মিয়া (১৭) নামে এক অটোরিকশা চালকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পরে খোঁজ-খবর নিয়ে পুলিশ জানতে পারে নিহত ইসমাইল মিয়া নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নের বিলপাড় গ্রামের মো. ইব্রাহীম মিয়ার ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক।

আরও পড়ুন: ইসলামী ব্যাংক থেকে জামায়াত চক্রের টাকা লোপাটের মোচ্ছব

ঘটনার দিন কে বা কারা তাকে খুন করে তার অটোরিকশাটি ছিনতাই করে ওড়না ও দড়ি দিয়ে মুখ বাধা অবস্থায় তার লাশটি এখানে ফেলে যায়। এ ঘটনায় ওই দিনই নিহত ইসমাইল মিয়ার পিতা ইব্রাহীম মিয়া বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে পলাশ থানায় লিখিত অভিযোগ করেন। এরপর তথ্যপ্রযুক্তির মাধ্যমে ও গোপন সংবাদেরভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) আরিফ খান ও সাইদুর রহমানের নেতৃত্বে পলাশ থানা পুলিশের একটি দল অভিযানে নামেন।

দীর্ঘ ৭২ ঘন্টা অভিযান চালিয়ে অটোরিকশা চালক ইসমাইল মিয়া হত্যাকাণ্ডে জড়িত খলিল মিয়া ও মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ছিনতাইকৃত ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত খলিল ও মেহেদী হাসানসহ চার থেকে পাঁচ জনের একটি সংঘবদ্ধ ভয়ংকর চক্র। তারা অটোরিকশা ছিনতাই করাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি মোহাম্মদ ইলিয়াছ।

 

একাত্তর/আরবিএস  

নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর