লাইনচ্যুত রেল উদ্ধার, খুলনার সঙ্গে চলাচল স্বাভাবিক

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ০৬:৩৫ এএম

ঝিনাইদহের কালীগঞ্জে নকশি কাঁথা এক্সপ্রেস ট্রেনে লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার করা হয়েছে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসার সাড়ে ছয় ঘণ্টা পর বগিটি উদ্ধার হয়। এরপর রাত আড়ইটার দিকে খুলনার সঙ্গে দেশের রেল চলাচল স্বাভাবিক হয়।

এর আগে রোববার (১৫ জানুয়ারি) রাত আটটার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর এলাকায় ওই ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছিল। ফলে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকে।

কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার শাহজাহান শেখ জানান, ট্রেনটি যাত্রী নিয়ে খুলনার উদ্দেশে আসছিল। পথে একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকেই খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকে। 

তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধার করে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর রাতে আড়াইটার দিকে এ রুটে খুলনাসহ সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন: লাইসেন্স ফিসহ ৫১ সেবার মূল্য বাড়ালো বিআরটিএ

তিনি আরও জানান, ট্রেনের চাকার পাশে বাম্বার সমস্যা হওয়ার কারণে বগি লাইনচ্যুত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। 


একাত্তর/এসি

বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর