বাগেরহাটে বেকারি কারখানা আগুনে পুড়ে ছাই

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১২:১৭ পিএম

বাগেরহাটের ফকিরহাটে মোহনা বেকারি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার ভেতরে থাকা সকল মালামাল ও খাদ্যপণ্য পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের একটি দল এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। 

সোমবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

আরও পড়ুন: জাজিরায় ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা, নিহত ছয়

এলাকাবাসী জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে ফকিরহাট সদর এলাকায় মো. খোকন শেখের বেকারির কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে একদল ফায়ার ফাইটার ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। 

কারখানার মালিক পক্ষের দাবি, এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে। 

ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শামসুর রহমান জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটতে পারে। অগ্নিকাণ্ডে কারখানার ভেতরে থাকা সব জিনিসপত্র ও খাদ্যপণ্য পুড়ে গেছে। 


একাত্তর/আরবিএস   

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর