বখাটের লাঞ্ছনার জেরে কলেজছাত্রীর আত্মহত্যার অভিযোগ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ০৭:৩৭ পিএম

পাবনার বেড়ায় এক কলেজছাত্রী বখাটের লাঞ্ছনার শিকার হয়ে অভিমানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।  

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে পাবনার বেড়া উপজেলার স্যানালপাড়ায় এ ঘটনা ঘটেছে। 

জানা গেছে, নিহত কলেজছাত্রী সুস্মিতা (১৭) ওই এলাকার জাহিদুল ইসলামের মেয়ে এবং বেড়া সরকারী কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী।

নিহত কলেজছাত্রীর পরিবার ও প্রতিবেশীদের সূত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের মিন্টু কারিগরের ছেলে বখাটে আশিক কলেজে আসা-যাওয়ার পথে সুস্মিতাকে নিয়মিত বিরক্ত ও শারীরিক নির্যাতন করতো। প্রতিদিনের মতো মঙ্গলবার কলেজে যায় সুস্মিতা। কলেজ শেষে বাড়ি ফেরার পথে আশিক তার পথরোধ করে তাকে তুলে কলেজ এলাকার অদূরে নিয়ে যায় এবং মারধর করে৷ এরপর রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে পরিবারের লোকজনকে ঘটনাটি খুলে বলে সুস্মিতা। এর কিছুক্ষণ পর অভিমানে নিজ ঘরে ঢুকে ঘরের আড়ার সাথে ফাঁসে ঝুলে আত্মহত্যা করেছে জানান স্বজনরা।

আরও পড়ুন: তুমব্রু সীমান্তে গোলাগুলি, গুলিবিদ্ধ রোহিঙ্গা সন্ত্রাসীর মৃত্যু

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে বখাটে আশিককে আসামি করে বেড়া মডেল থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি  মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে আশিক ও তার পরিবারের লোকজন পালাতক রয়েছেন। অল্প সময়ের মধ্যে তাকে আটক করা হবে বলে জানান তিনি। 


একাত্তর/জো 

পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর