ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১২:০৯ পিএম

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এনিয়ে গত তিনদিনে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ছয়জনের মৃত্যু হল।

শনিবার (২১ জানুয়ারি) রাতে বার্ধক্যজনিত অসুস্থতায় তার মৃত্যু হয়। 

জানা গেছে, নিহত আবু তাহের (৬৫) কিশোরগঞ্জের সৈয়দ আলীর ছেলে।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ আবু সায়েম জানান, এ নিয়ে গত তিনদিনে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ছয়জনের মৃত্যু হল যাদের বেশিরভাগ বার্ধক্যজনিত অসুস্থতায় মারা যান।

এর আগে, শুক্রবার রাতে ঢাকার কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান (৪৫) এবং রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী মো. বোরহান (৪৮) মারা যান।

আরও পড়ুন: টঙ্গীর পথে মুসল্লিদের ঢল, দুপুরে আখেরি মোনাজাত

শুক্রবারে সন্ধ্যায় গাইবান্ধার শুকুর মণ্ডলের ছেলে আব্দুল হামিদ মণ্ডল (৫৫) এবং ঢাকার সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম (৫৪) এবং বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে বরগুনার আব্দুল আলীর ছেলে মফিজুল ইসলাম (৭৫) ইজতেমা ময়দানে মারা যান। 


একাত্তর/জো 

গাজীপুরে বিএনপির মিছিলে যোগ দিতে একটি ঘর থেকে গ্যাস বেলুন বের করার সময় এর বিস্ফোরণ হয়েছে। এতে অনেকেই দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ২১ জনকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে...
গাজীপুরে কর্মস্থলে যাওয়ার পথে ছিনতাইকারীর উপর্যুপরি ছুরিকাঘাতে এক চাকারিজীবী নিহত হয়েছেন।
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। 
গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে সাঁড়াশি অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এসময় অন্তত ৬০ জন মাদক কারবারি, ছিনতাইকারী ও বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর