নাটোরে শীতার্তদের পাশে বড়াইগ্রাম উপজেলা সমিতি

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ০৯:০৭ পিএম

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এই শীতবস্ত্র বিতরণ করেছে ঢাকায় অবস্থিত বড়াইগ্রাম উপজেলা সমিতি নামে একটি সামাজিক সংগঠন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার (২০ জানয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত  বনপাড়া পৌর এলাকা, বড়াইগ্রাম পৌরসভাসহ সাতটি ইউনিয়নে ৯ শতাধিক  শীতার্তদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

image


আরও পড়ুন: পালিয়ে বিয়ে করায় মেয়েকে হত্যা, দায় জামাইয়ের ঘাড়ে

এসময় ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির সভাপতি (স্বাস্থ্য অধিদপ্তরে  সাবেক পরিচালক) ডা. আ. গনি, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম নান্নু, ত্রান বিতরণ সদস্য সচিব মাহমুদুল হক খোকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. কুদ্দুস, বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন, মহিলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি কোহেলি কুদ্দুস মুক্তি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরন করেছেন।


একাত্তর/এসি

নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর