পাওনা টাকা না দেয়ায় যুবককে ছুরিকাঘাতের অভিযোগ

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১২:৩৪ পিএম

নওগাঁর রাণীনগরে ধারের পাওনা ৪০০ টাকা ফেরত না দেয়ায় এক যুবককে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে পাওনাদারের বিরুদ্ধে।

রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গোনা ইউনিয়নের ভবানীপুর মাস্টারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আহত মো. সুজন (১৯) ভরানীপুর গ্রামের সাইদুরের ছেলে। অভিযুক্ত নয়ন হোসেন একই গ্রামের বাসিন্দা। 

আহত সুজনকে স্থানীয় কয়েকজন উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে রাণীনগর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা তাকে চিকিৎসা দেন। 

চিকিৎসক জানান, ছুরিকাঘাতের কারণে ওই যুবকের হাতে ও পিঠে দুই স্থানে গভীর ক্ষত হয়। ক্ষতস্থানে চার থেকে পাঁচটি সেলাই দিতে হয়েছে।

আহত মো. সুজন জানান, চারদিন আগের একই গ্রামের ওম্বর হোসেনের ছেলে নয়নের কাছ থেকে ৪০০ টাকা ধার হিসেবে নেন তিনি। পরে টাকা না থাকায় তাকে টাকা ফেরত দিতে পারেননি তিনি। 

তিনি জানান, রোববার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বেরিয়ে কৃষিকাজের সন্ধানে বাজারের দিকে যাচ্ছিলেন তিনি। ভবানীপুর মাস্টারপাড়া এলাকায় পৌঁছালে নয়নের সাথে তার দেখা হয়। 

সেখানে নয়ন সুজনের কাছ থেকে ধারের ৪০০ টাকা ফেরত চাইলে তিনি কয়েকদিন পর দিতে চান। এসময় নয়ন ক্ষিপ্ত হয়ে সুজনকে চাকু দিয়ে হাতে ও পিঠে ছুরিকাঘাত করে। 

আরও পড়ুন: মেহেরপুরে ডাম্প ট্রাকের চাপায় স্কুল শিক্ষক নিহত

এ বিষয়ে অভিযুক্ত পাওনাদার নয়ন হোসেনের সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তার কোনও বক্তব্য পাওয়া যায়নি। 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনাটি জানতে পেরে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। এখন পর্যন্ত ভুক্তভোগী এবং তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/এসজে
নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
নরসিংদীর মাধবদীতে ডাকাতদের ছুরিকাঘাতে শাহজাহান মিয়া (৫০) নামে এক গৃহকর্তা নিহতের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ । 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর