ডিসির স্বাক্ষর জাল করে পত্রিকায় বিজ্ঞাপন, দুই প্রতারক আটক

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ০৪:০৬ পিএম

দিনাজপুরে ডিসির স্বাক্ষর জাল করে পত্রিকায় ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণার অভিযোগে দুই প্রতারককে আটক করা হয়েছে। 

সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ এ তথ্য জানান। 

জানা গেছে, ঘটনার মূল হোতা আনিকা তাসনিম ও তার স্বামী আব্দুল মান্নান। আটক প্রতারকরা শহরের বালুবাড়িতে ভুয়া পরিচয় দিয়ে বসবাস করত। আনিকার বাড়ি দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায়। তার বাবা শাহজাহান আলী সরকার পুতু ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র ছিলেন। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, সম্প্রতি দিনাজপুর জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করে একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর ঘটনা জানাজানি হলে সদর কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ৪-৫ জনের নামে মামলা হয়। এরপর পুলিশ অনুসন্ধানে নামে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দিনাজপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনার যুক্ত দুইজনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

আরও পড়ুন: কসাই ভাড়া করে মাকে হত্যা, সন্তানসহ সাতজনের মৃত্যুদণ্ড

পুলিশ সুপার আরও জানান, তাদের বিরুদ্ধে প্রতারণার একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে জেলা প্রশাসনের ‌নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে চাকরি দেয়ার নাম করে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

কিশোরগঞ্জের ভৈরবে ১০ টাকা মূল্য মানের রাজস্ব স্ট্যাম্পের ছড়াছড়ি। ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। আর অন্যদিকে অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন ঘটনায় হতবাক প্রশাসন।
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ২৫ থেকে ৩০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীদের তাৎক্ষণিক প্রতিরোধে...
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ পাঁচ রাজনৈতিক দলের এসব প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন বা প্রকাশ্য আলোচনা হচ্ছে, পশ্চিমা সংবাদমাধ্যমের এমন মুখরোচক দাবিকে সোজা উড়িয়ে দিয়ে বোমা ফাটিয়েছে ইরান! নিউইয়র্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও আমেরিকার মধ্যে...
দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী কমিশনারকে (এসিল্যান্ড) প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর