অস্ত্র মামলায় ইউপি চেয়ারম্যানের ১৭ বছরের কারাদণ্ড

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ০৪:৫১ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনকে অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মাসফিকুল হক আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

আদালতের পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, রায়ের পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, আসামী কামাল হোসেন বেগমগঞ্জ উপজেলা কুতুবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কুতুবপুর গ্রামের হাজী বজলুর রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

আদালত সূত্রে জানা যায়, আসামী কামাল হোসেনকে অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় দোষী সাব্যস্ত করে ১০ বছরের এবং ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

আরও পড়ুন: নারী উদ্যোক্তাকে যৌন হয়রানির অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বর মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কামাল হোসেন কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচিত হন। 


একাত্তর/জো 

যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে অনুসন্ধানী খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ থেকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর