কুমিল্লায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ০২:৩২ পিএম

কুমিল্লায় স্ত্রী হত্যা মমলায় মোয়াজ্জেম হোসেন ভূইঁয়া সুমন (৩০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডসহ দশ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছে আদালত।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। রায় ঘোষণাকালে আসামি সুমন আদালতে উপস্থিত ছিলেন।

মোয়াজ্জেম হোসেন সুমন চৌদ্দগ্রাম উপওেজলার কমলপুর গ্রামের মৃত শেখ আহাম্মদ ভূইঁয়ার ছেলে। 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর স্পেশাল পিপি প্রদীপ কুমার দত্ত জানান, বিয়ের পর থেকে বিভিন্ন সময় সুমন স্ত্রীর কাছ থেকে স্বর্ণের কানের দুল, চেইনসহ বিভিন্ন জিনিস দাবি করেন। সেসব দেয়ার পরও সুমন সন্তুষ্ট হয় না, বরং আরও এক লাখ টাকা দাবি করে। টাকার জন্য রিয়াকে অত্যাচার নির্যাতন করতে থাকে। ঘটনার দিন রোজিনা আক্তার রিয়ার কাছে যৌতুক হিসেবে দাবিকৃত এক লাখ টাকা না দেয়ায় পরিকল্পিকতভাবে স্ত্রী রিয়াকে ছুরিকাঘাত করে হত্যা করে। 

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি

এ ঘটনায় নিহতের ছোট বোন শারমিন আক্তার বাদি হয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা করেন। 

আদালতে দীর্ঘ শুনানির পর স্বাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) আদালত আসামি মোয়াজ্জেম হোসেন সুমনের মৃত্যুদণ্ডসহ দশ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেয়। 


একাত্তর/আরবিএস  

বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া ট্রাইব্যুনালের বিচারককে অবিলম্বে ফৌজদারি মামলার বিচারিক দায়িত্ব থেকে সরিয়ে দিতে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর