কুমিল্লায় স্কুলছাত্রীকে উত্যক্ত করায় বখাটে গ্রেপ্তার

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ০৭:৩৪ পিএম

কুমিল্লার মুরাদনগরে দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় এক বখাটেকে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

বুধবার (২৫ জানুয়ারি) মুরাদনগর উপ‌জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হুদা ওই ব্যক্তিকে গ্রেপ্তারের নির্দেশ প্রদান করেন।

জানা গেছে, অভিযুক্ত জাকির হোসেন উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর গ্রামের বাসিন্দা। 

পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, জাকির হোসেন বেশ কিছুদিন ধরে ওই স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া-আসার সময় উত্ত্যক্ত করে আসছিল। 

বুধবার সকালে প্র‌তিদিনের মতো ওই ছাত্রী স্কুলে যাওয়ার সময় জাকির হোসেন গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি করার চেষ্টা করে। 

পরে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন।

আরও পড়ুন: রাঙ্গাবালীতে তিন কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার 

এসময় নিজের অপরাধ স্বীকার না করায় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তকে গ্রেপ্তার করে দণ্ডবিধি ৫০৯ ধারায় নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ দেন। 

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান,‌ এ ঘটনায় পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের অভিযোগের ভি‌ত্তি‌তে এক‌টি মামলা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।


একাত্তর/এসজে
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর