তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় একজনের যাবজ্জীবন

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ০২:১৩ পিএম

ঝিনাইদহে ‍তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানার আদেশও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ দণ্ডাদেশ দেন।

সাজা পাওয়া ব্যক্তির নাম জয়নাল আবেদীন। তিনি জেলার মহেশপুর উপজেলার স্বরূপ গ্রামের বাসিন্দা। তার স্থায়ী ঠিকানা পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায়। 

আরও পড়ুন: বরিশালে নিজ ঘর থেকে দুই নারীর মরদেহ উদ্ধার

রায়ের বিবরণে জানা যায়, ২০১৯ সালের পাঁচ সেপ্টেম্বর তৃতীয় শ্রেণির ওই শিশুকে ধষর্ণের চেষ্টা করেন জয়নাল। এসময় মা ঘটনাটি দেখতে পেয়ে অন্যদের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করেন। পরে তার বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়।

আদালত সূত্র জানিয়েছে, রায়ের পর আসামিতে কারাগারে পাঠানো হয়েছে।


একাত্তর/এসি

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর