দুই মোটরসাইকেলের সংঘর্ষে এসআই নিহত, দুইজন আহত

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ০৫:০৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী পুলিশের এক এসআই নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে জেলার সদর উপজেলার ইসলামপুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মোটরসাইকেল আরোহী নুরুল ইসলাম (৫২) চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ডিএসবি শাখায় উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার অহনকলি গ্রামে। দুর্ঘটনায় আহত দুইজন হলেন নিহতের সাথে থাকা ইসলামপুর পুলিশ তদন্তকেন্দ্রের বাবুর্চি জাহির উদ্দিন (৬০) ও অজ্ঞাত অপর মোটরসাইকেল আরোহী। 

পুলিশ জানায়, বেলা দেড়টার দিকে তথ্য সংগ্রহ করতে যাবার সময় ইসলামপুর এলাকায় এসআই নুরুল ইসলামের মোটরসাইকেলের সঙ্গে অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর আহতাবস্থায় পালিয়ে যান অপর মোটরসাইকেল আরোহী। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে এসআই নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। 

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ইমারজেন্সি ইনচার্জ ডা. আনোয়ার রফিক জানান, স্থানীয়রা নুরুল ইসলামকে দুপুর দেড়টার দিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসে। গুরুতর আহত জাহির উদ্দিন চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: মাছ ধরার ট্রলারে দুই লাখ ইয়াবাসহ পাঁচজন আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান জানান, দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর এক মোটরসাইকেল চালক আহত অবস্থায় দৌড়ে পালিয়ে গেছেন। দুইটি মোটরসাইকেলই ক্ষতিগ্রস্ত অবস্থায় জব্দ করা হয়েছে। ঘটনাটি পুলিশ তদন্ত করছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর