ফতুল্লায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে চালক নিহত

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১১:৪৬ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় পটুয়াখালীগামী একটি লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে মারা গেছেন ট্রলারের চালক। 

শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ৮টায় ফতুল্লা লঞ্চ ঘাটে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লঞ্চটিকে আটক করে ও মরদেহ উদ্ধার করে। 

জানা গেছে, নিহত মনির হোসেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কান্দাপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক এসআই পলাশ কান্তি রায় জানান, রাত পৌনে ৮টায় ঢাকা থেকে ছেড়ে আসা পটুয়াখালীগামী এমভি প্রিন্স কালাম-১ নামের লঞ্চ ফতুল্লা লঞ্চঘাটে এসে যাত্রী ওঠায়।

এরপর লঞ্চটি পিছনের দিকে না গিয়ে সামনের দিকে অগ্রসর হলে সেটি পন্টুন ভেঙ্গে পাশের একটি ট্রলারের উপর উঠে যায়। 

আরও পড়ুন: ঝালকাঠিতে কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

এতে ট্রলারটি কয়েকজন যাত্রী ও চালকসহ ডুবে যায়। তবে সবাই সাঁতরে পারে উঠতে পাড়লেও ডুবে গিয়ে চালকের মৃত্যু হয়। 

এসআই পলাশ কান্তি রায় আরও জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবে পাগলা নৌ-পুলিশ।


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর