নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ০১:২৮ পিএম

নোয়াখালীতে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি ও আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (২৯ জানুয়ারি) দুপুরে অভিযুক্তদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এর আগে, শনিবার বিকেলের দিকে সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

অপরদিকে শনিবার রাত দেড়টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার মিয়াপুর গ্রামে অভিযান চালিয়ে পাইপগানসহ এক যুবককে গ্রেপ্তার করে বেগমগঞ্জ থানার পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের তালমান সর্দার বাড়ির মো. আবুল কাশেম (২৪), সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের চাঁন মিয়ার বাড়ির আবদুল মানিক ওরফে বাচ্চু (৬৫), চরমটুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মমিন উল্যাহ বাড়ির মো. রাশেদ (২২) ও বেগমগঞ্জ উপজেলার মিয়াপুর গ্রামের অস্ত্রধারী মো. দেলোয়র হোসেন রাজু (২৮)।

আরও পড়ুন: পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রধারী রাজুকে আটক করে পুলিশ। পরে আসামির ভাষ্যমতে তার বাড়ির একটি কলাবাগানে লুকানো অবস্থায় একটি দেশীয় পাইপগান জব্দ করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।


একাত্তর/আরএ

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর