দ্রুতগামী বাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ০৩:১৯ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চালকসহ আরও এক স্কুলছাত্রী।

সোমবার (৩০ জানুয়ারি) বেলা ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের ৩২নং চড়াইকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার পর বিদ্যালয় এলাকায় সড়কে স্পিডব্রেকার এবং চালকের বিচারের দাবিতে ওই বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখেন। এতে প্রায় ৩০ মিনিট সড়কের যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।

জানা গেছে, নিহত সামিয়া আফরিন সোহাগী (৭) ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও উপজেলার নন্দনালপুর ইউনিয়নের চড়াইকোল হওতাপাড়ার দিনমজুর মো. সোহান শেখের মেয়ে। 

আহতরা হলেন একই এলাকার মো. হালিম আলীর মেয়ে ও একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী হালিমা আক্তার মুন্নি (৭) এবং মোটরসাইকেল চালক কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর রাতুলপাড়ার মো. হেকমত আলীর ছেলে মো. নাইমুল হোসেন নয়ন। তিনি একজন কসমেটিকস ব্যবসায়ী। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন জানান, মোটরসাইকেলের ধাক্কায় দুর্ঘটনাস্থলেই এক ছাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় চালকসহ আরও একজন ছাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

আরও পড়ুন: খাগড়াছড়িতে লাশবাহী অ্যাম্বুলেন্সের চাপায় শিক্ষার্থী নিহত

বিদ্যালয় এলাকায় স্পিডব্রেকার না থাকায় মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি। 

তিনি আরও জানান, মোটরসাইকেলটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এসজে

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর