নোয়াখালীতে মহাত্মা গান্ধীর ৭৫তম প্রয়াণ দিবস পালিত

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ০৭:৫৮ পিএম

নোয়াখালীতে নানা কর্মসূিচর মধ্য দিয়ে পালিত হলো মহাত্মা গান্ধীর ৭৫তম প্রয়ান দিবস। 

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলার সোনাইমুড়ী উপজেলা জয়াগে গান্ধী আশ্রম ট্রাস্টের প্রধান কার্যালয় গান্ধী মেমোরিয়াল স্কুল মাঠে এ উপলক্ষে আলোচনা সভা এবং সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশানর প্রণয় কুমার ভার্মা। 

তিনি আশ্রমে উপস্থিত হয়ে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং গান্ধী স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গান্ধী আশ্রম ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস।

‘বিশ্বে মহাত্মা গান্ধীর প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা সভায় প্রণয় ভার্মা মহাত্মা গান্ধীর অহিংসনীতির প্রাসঙ্গিকতা তুলে ধরেন। তিনি আগামীতে গান্ধী আশ্রমে উন্নয়নে ভারত সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সহযোগিতার আশ্বাসও দেন। 

image


বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপ্রতি (অব.) এইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান তা কখনো আমার ভুলতে পারব না। এ কৃতজ্ঞতা সারা জীবন থাকবে।

আরও পড়ুন: গান্ধীজির অহিংস দর্শন বৈশ্বিক সঙ্কটে পথ দেখাচ্ছে: প্রণয়

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, এএইচ এম ইব্রাহিম এমপি, ট্রাস্টি বোর্ডের সদস্য মেজবাহ উদ্দিন সিরাজি এমপি, বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজের সাবেক উপাচার্য কামরুল ইসলাম খান, জেলা প্রশাসক দেওয়ান মাহবুর রহমান, পুলিশ সুপার শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন, নিউজ টুয়েন্টিফোরের প্রধান নির্বাহী সম্পাদক রাহুল রাহাসহ অনেকেই। 

অনুষ্ঠান সঞ্চাচলনায় ছিলেন গান্ধী আশ্রম ট্রাস্টের নির্বাহী পরিচালক রাহা নব কুমার। 


একাত্তর/এসি

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর