শ্রীমঙ্গলে ট্রাকচাপায় নারী নিহত, শিশুসহ আহত তিন

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ০৫:২৭ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাকচাপায় এক পথচারী নারী নিহত ও শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন। 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) উপজেলার পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের উত্তরসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত নারী তাজুলী বেগম উত্তরসুর এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আহত পপি বেগম, মিলন ও লিমন মিয়াও একই এলাকার বাসিন্দা।  

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর একটার দিকে উত্তরসুর এলাকার বিসিক শিল্প নগরীর সামনে একটি দ্রুতগামী ট্রাক রাস্তার পাশে দাঁড়ানো তিন নারী ও এক শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাজুলী বেগম নিহত হন। দুর্ঘটনায় আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত শিশু লিমনকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

আরও পড়ুন: নানীকে হত্যার দায়ে নাতির যাবজ্জীবন

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা ঘটিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যাওয়া ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি। 


একাত্তর/জো 

মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মৌলভীবাজারে শিক্ষা সফরের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার শ্রীমঙ্গল উপজেলার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর