নানীকে হত্যার দায়ে নাতির যাবজ্জীবন

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ০৫:১১ পিএম

সিরাজগঞ্জে নানীকে হত্যার অভিযোগে নাতিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ এ রায় ঘোষণা করেন।

জানা গেছে, নানী ওয়াজেদা খাতুনকে হত্যার অভিযোগে নাতি সিয়াম শেখকে এই দণ্ডাদেশ দেয়া হয়। দণ্ডিত তরুণ সিয়াম শেখ সদর থানার ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে রফিকুল ইসলামের ছেলে। 

মামলার বিবরণী থেকে জানা যায়, জেলার সদর থানার ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে সিয়াম একটি কুড়াল দ্বারা উপর্যুপরি কুপিয়ে তার নানীকে হত্যা করেন। পরে ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর নিহতের ছেলে ইউসুফ আলী বাদি হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও জানা যায়, তদন্তকালে আসামি সিয়াম শেখ ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। ২০২১ সালের ১৩ জানুয়ারি ৩০২/৩২৩ ধারায় অভিযোগ গঠন করা হয় ও পুলিশ তদন্ত করে আসামীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। 

আরও পড়ুন: অতর্কিত হামলায় নৌপুলিশ সদস্য নিহত, তরুণ আটক

প্রসিকিউশন পক্ষে মামলাটি পরিচালনাকারী অতিরিক্ত পিপি এডভোকেট ওয়াছ করনী লকেট ও এপিপি মসিউর রহমান চৌধুরী জানান, আঠারো জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণ বিশ্লেষণ করে অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ আসামী সিয়াম শেখ কে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অনাদায়ে আরও একবছর বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।


একাত্তর/জো 

সিরাজগঞ্জের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অডিট চলাকালে কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছেন শাখা ব্যবস্থাপক। এ ঘটনার পর ব্যাংকের অন্য কর্মকর্তা ও বিক্ষুব্ধ জনতার হাতে অবরুদ্ধ হওয়া অডিট কমিটির তিন...
অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর