মোংলায় বিক্রি করতে আনা সুন্ধী কচ্ছপ উদ্ধার

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫৯ পিএম

মোংলার জিউধারা বাজারে বিক্রি করতে নিয়ে আসা একটি সুন্ধী প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বনবিভাগ। বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে উদ্ধার হওয়া কচ্ছপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। 

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা ষ্টেশন কর্মকর্তা মো: শাহজাহান জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাজিকরখন্ড বাজারে বুধবার সকাল ৯টার দিকে বিরল প্রজাতির একটি সুন্ধী কচ্ছপ বিক্রি করতে আনেন এক পাচারকারী। পরে বন পাহারাদার সদস্যদের দেয়া খবরের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে সেখানে অভিযান চালিয়ে কচ্ছপটি উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, এসময় বনবিভাগের সদস্যদের দেখা মাত্র ওই পাচারকারী ব্যাগে কচ্ছপটি ফেলে রেখে লোকজনের ভিড়ে পালিয়ে যায়।

image

আরও পড়ুন: বাংলাদেশে সহযোগিতা অব্যাহত থাকবে: জাপানি রাষ্ট্রদূত

উদ্ধার হওয়া মিঠা পানির বিরল প্রজাতির এ কচ্ছপটির ওজন এক কিলোগ্রাম বলে জানান তিনি। নারী কচ্ছপটির ডিম দেয়ার অবস্থা দেখতে পেয়ে সেটিকে জিউধারা ষ্টেশন অফিসের পুকুরে অবমুক্ত করা হয়েছে।

এর আগে গত নভেম্বর মাসের শেষ দিকে জিউধারার সোমাদ্দারখালী এলাকা থেকে আরও একটি সুন্ধী প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়েছিলো। সেটিও তখন সুন্দরবনে অবমুক্ত করা হয়।


একাত্তর/আরবিএস   

অভিযান চালিয়ে চারটি বাঁশের ঝুড়িতে আটকে রাখা অবস্থায় কচ্ছপগুলো উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা কচ্ছপগুলো নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
সুন্দরবনে চোরা হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটি উদ্ধার করেছে বনবিভাগ। 
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর