ব্রাহ্মণবাড়িয়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় এক তরুণী কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

জানা গেছে, নিহত তরুণী সাদিয়া সুলতানা তৃষা (১৮) শহরের ফুলবাড়িয়া এলাকার আবু সাইমের মেয়ে এবং পৌর ডিগ্রী কলেজ থেকে চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। 

নিহতের পরিবার ও পুলিশ জানায়, তৃষা সকাল সাড়ে আটটার দিকে প্রাইভেট পড়ার কথা বলে বাসা থেকে বের হন। দুপুরে শহরের শিমরাইলকান্দি ও কলেজপাড়ার মাঝামাঝি রেললাইনে তাকে অচেতন অবস্থায় পেয়ে স্থানীয়রা জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যে শহরের একটি স্পেশালাইজড হাসপাতালে প্রেরণ করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: সাজা শেষে ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি নারী

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান,  নিহত তরুণীর শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। হাসপাতালে কিছু সময়ের জন্যে তার জ্ঞান ফিরলে তিনি বিষ খেয়েছিলেন বলে জানিয়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।


একাত্তর/জো 

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুর ও বিড়ালকে গণহারে টিকা দেওয়া হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকার শূন্যরেখা থেকে এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর