মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীসহ পাঁচ জনকে কুপিয়ে আহত

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৩ পিএম

মাদারীপুর প্রতিপক্ষের বিরুদ্ধে জমি নিয়ে বিরোধে নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলার শিবচর উপ‌জেলার বাঁশকান্দি ইউ‌নিয়‌নের সম্ভুক এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-‌ দে‌লোয়ার সিপাই, আ‌সিফ খালাসী, আসমা বেগম, সালমা বেগম ও মমতাজ বেগম।

জানা গেছে, উপ‌জেলার বাঁশকান্দি ইউ‌নিয়‌নের সম্ভুক খালাসী কান্দি এলাকার জামাল খালাসী গং‌দের সঙ্গে একই গ্রামের প্রতি‌বেশী দে‌লোয়ার সিপাইর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়‌ এলাকার গণ্যমান্যরা মীমাংসা কর‌তে গিয়েও ব্যর্থ হন। 

শুক্রবার বি‌কে‌লে আহত দে‌লোয়ার সিপাইয়ের প্রতিপ‌ক্ষের সঙ্গে জমাজ‌মির বিষয় নি‌য়ে বাক‌বিতণ্ডা হয়। একপর্যায় প্রতিপ‌ক্ষের লোকজন এক‌ত্রিত হ‌য়ে তারসহ পরিবারের ওপর হামলা করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

দে‌লোয়ার ব‌লেন, আ‌মি প্রবা‌সে ছিলাম। দীর্ঘদিন বাড়ি‌তে না থাকায় আমার প্রতিপক্ষ প্রতি‌বেশী জামাল গংরা পৈ‌ত্রিক সম্প‌ত্তি দখ‌লে নেয়। আ‌মি এ‌সে  সম্প‌ত্তির হি‌সাব চাই‌লে তারা ক্ষিপ্ত হ‌য় এবং বি‌ভিন্ন সময় প‌রিবা‌রের ওপর নির্যাতন চালায়। বি‌কে‌লে কথা কাটাকা‌টির একপর্যা‌য়ে সবাই মি‌লে আমার ঘ‌রের ভেতরে ঢু‌কে টে‌নে হেঁচড়ে বের ক‌রে এ‌লোপাথাড়ি কু‌পি‌য়েছে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, কারণ মার খেয়ে থানায় কেন

শিবচর থানা অ‌ফিসার ইনচার্জ মো আ‌নোয়ার হো‌সেন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্ত‌ভোগীদের পক্ষে থে‌কে মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। হামলাকারী‌দের গ্রেপ্তারের চেষ্টা চল‌ছে।


একাত্তর/এসি

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আবিদা আক্তার নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর