চাঁপাইনবাবগঞ্জে নয়া এমপির গাড়ির অদূরে বিস্ফোরণ, আহত এক

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জে উপ নির্বাচনে বিজয়ী আব্দুল ওদুদের অনুসারীদের গাড়ির অদূরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক যুবক আহত হয়েছেন। তাকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও পরে রাজশাহী  মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের বাইরে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম আনোয়ার আলী। তিনি জেলা শহরের মসজিদ পাড়া মহল্লার বাসিন্দা।

স্থানীয়রা জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে সদ্য বিজয়ী সংসদ সদস্য আব্দুল ওদুদের কর্মী ও সমর্থকরা দলীয় কার্যালয়ে বাহিরে একটি মাইক্রোবাসে অবস্থান করছিলেন। এসময় দুর্বৃত্তরা কার্যালয়ের বাইরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, কারণ মার খেয়ে থানায় কেন 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) চৌধুরী মাহফুজ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এসি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর