ডোবা থেকে অটোচালকের ভাসমান মরদেহ উদ্ধার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫০ পিএম

নবীনগরে ঢাকা-আরিচা মহাসড়কে রাস্তার পাশের ডোবা থেকে ভাসমান অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। 

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে সাভারের নবীনগর এলাকায় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত অটোচালক ইমাম হোসেনের বাড়ি জয়পুরহাট জেলায়। আশুলিয়ায় থেকে তিনি অটোরিকশা চালাতেন।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের পরনে লুঙ্গি ও শীতের জ্যাকেট পরিহিত ছিল। দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ এখানে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

আরও পড়ুন: অবৈধ অনুপ্রবেশের সময় তিন ভারতীয় আটক

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে র‍্যাবের একটি দল।


একাত্তর/জো 

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নে দুই পক্ষের গোলাগুলির ঘটনায় নিখোঁজ মো. রিফাতের (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুই দিন পর পার্শ্ববর্তী নরসিংদী জেলার মেঘনা নদী থেকে তার মরদেহ...
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর