সাতক্ষীরায় মাটিবাহী ট্রাকের ধাক্কায় গৃহবধূ নিহত

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪৭ পিএম

সাতক্ষীরার আশাশুনিতে মাটিবাহী ট্রাকের ধাক্কায় এক গৃহবধূ নিহত হয়েছেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোয়ালডাঙ্গা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত উর্মিলা মণ্ডল (৫০) উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের মানসিক ভারসাম্যহীন রঞ্জন মণ্ডলের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, রোববার সকালে গৃহবধূ ঊর্মিলা মণ্ডল বাড়ি থেকে বের হয়ে দিনমজুর হিসেবে কাজ করতে মাঠে যাচ্ছিলেন। 

পথিমধ্যে সত্যরঞ্জন মণ্ডলের বাড়ির পাশে পৌঁছালে দুটি মাটিবাহী ট্রাক একে অপরকে পাশ কাটাতে গিয়ে পথচারী ঊর্মিলাকে ধাক্কা দিলে দুর্ঘটনাস্থলে নিহত হন তিনি।

আরও পড়ুন: শুণ্যরেখার রোহিঙ্গাদের উখিয়ায় হস্তান্তর শুরু

তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। 

তবে ট্রাকচালক গোয়ালডাঙ্গা গ্রামের নাসির উদ্দিন গাজী পলাতক রয়েছেন জানিয়ে তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। 


একাত্তর/এসজে

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর