লক্ষ্মীপুরে পিকাপ ও অটো সংষর্ঘ, নিহত দুই

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩৬ পিএম

লক্ষ্মীপুরে পিকাপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ‍দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতার গোফটা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. সিরাজ ও নুরনবী। তাদের মধ্যে সিরাজ পিকাপ ভ্যানের সহকারী ও নুরনবী ইটভাটার শ্রমিক। তারা উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, পিকাপ ভ্যানটি ইট বোঝাই করে লক্ষ্মীপুরের দিকে যাওয়ার পথে অটোরিকশার সঙ্গে  মুখোমুখি সংঘর্ষ হয়। এক পর্যায়ে পিকাপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে দুই জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় আবারও সব আদালত বর্জন আইনজীবিদের

লক্ষ্মীপুর সদর মডেল অফিসার ইনচার্জ মোসলে উদ্দিন বলেন, ঘটনা তদন্ত চলছে। আইনি ব্যবস্থা নেওয়া হচেছ।


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর