পা দিয়ে লিখে কালুখালীর হাবিবের আলিম পাস

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩৭ পিএম

শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে পা দিয়ে লিখে এবার আলিম পরীক্ষায় জিপিএ ৪.৫৭ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন হাবিবুর রহমান হাবিব। 

হাবিব রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার হিমাতখালি গ্রামের কৃষক আব্দুস সামাদের ছেলে। এবং তিনি পাংশার পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা থেকে পা দিয়েই লিখে এবার আলিম (এইচএসসি সমমান) পরীক্ষায় অংশ নিয়ে উত্তির্ন হয়। জন্মলগ্ন থেকেই হাবিবের দুটি হাত নেই।

বুধবার (৮ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন মাদ্রাসার অধ্যক্ষ সাঈদ আহম্মেদ।

হাবিবুর রহমান বলেন, ছোট বেলা থেকে পা দিয়ে লিখে খুব কষ্ট করে পড়াশুনা করেছেন তিনি। দাখিল পরীক্ষার পর মাদ্রাসার শিক্ষক এবং কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হকের সহযোগিতায় পড়াশুনা চালিয়ে যাচ্ছেন তিনি। আলিম পরীক্ষায় আশা ছিলো জিপিএ ৫ পাবেন। কিন্তু পেয়েছেন ৪.৫৭। তারপরও তিনি খুশি। এখন তার লক্ষ্য ইসলামী ইউনির্ভাসিটিতে ভর্তি হওয়ার। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। পড়াশুনা করে প্রতিবন্ধকতাকে হার মানিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে চান হাবিব। 

আরও পড়ুন: জনপ্রিয়তা কমছে বাইডেনের, অনিশ্চিত প্রেসিডেন্ট নির্বাচন

পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সাঈদ আহম্মেদ বলেন, দরিদ্র পরিবারের সন্তান হাবিব। তবে সে অতত্যন্ত মেধাবী। ফলে প্রতিবন্ধকতাকে হার মানিয়ে এবারের আলিম পরীক্ষায় কৃতিত্ত দেখিয়েছেন। সে পেয়েছে ৪.৫৭। পা দিয়ে লিখে এইরকম রেজাল্ট করা সত্যি কষ্টকর। আসলে তার চেষ্টায় সে এগিয়ে যাচ্ছে। হাবিবের পড়াশুনা চালিয়ে যেতে মাদ্রাসা ও তার ব্যক্তিগত পক্ষ থেকে সহযোগিতা করেছেন। আগামীতে উচ্চ শিক্ষা লাভের ক্ষেত্রেও সহযোগিতা করবেন।

তিনি আরও বলেন, তার মাদ্রাসা থেকে এ বছর ২২ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিয়ে সবাই অর্থাৎ শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩ জন। শিক্ষার্থীদের চেষ্টা ও শিক্ষকদের পরিশ্রমে তার মাদ্রাসা থেকে শতভাগ পাশ করেছে। এ ধারা আগামীতেও অব্যাহত রাখার চেষ্টা করবেন তিনি।


একাত্তর/আরবিএস  

নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীন বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা...
লোকে বলে, লেখাপড়ার কোনো বয়স হয় না। অবশ্য আব্দুল হান্নানও তা-ই বলেন। আর এই প্রবাদ শুধু মুখে নয়, করে দেখালেন তিনি। ৫৭ বছর বয়সে করলেন এইচএসসি পাশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শেরপুরের শ্রীবরদীর সবুজ মিয়া এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি শ্রীবরদী সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে ৪.৩৩ পেয়ে উত্তীর্ণ হন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর